প্রেমিককে বেঁধে রেখে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরায় প্রেমিকের হাত-পা বেঁধে ও মারধর করে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে ২৫ ডিসেম্বর রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে গণধর্ষণের শিকার হন তরুণী। এই ঘটনায় তিনি অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন।
গ্রেপ্তাররা হলেন- সোহেল রানা, মো. জয়নাল আবেদীন, মঈনুল হোসেন, সুমন আলী ও মাসুম আলী।
উত্তরা পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, মোবাইলের মাধ্যমে পরিচয়ের পর গত ২৪ ডিসেম্বর ভিকটিম তরুণী ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্মাণ শ্রমিক জহিরুলের সঙ্গে দেখা করতে উত্তরা পূর্ব থানার ৬নং সেক্টরের ২নং রোডের ৪নং নির্মাণাধীন বাসায় আসে। পরদিন ২৫ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় নির্মাণাধীন বাসায় পাঁচজন নির্মাণ শ্রমিক জহিরুলকে হাত-পা বেঁধে মারধর করে এবং ভিকটিমকে ধর্ষণ করে।
এ ঘটনায় ভুক্তভোগী ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে ৩০ ডিসেম্বর উত্তরা পূর্ব থানায় সংঘবদ্ধ ধর্ষণের মামলা হয়। মামলাটি তদন্ত শুরু করে থানা পুলিশ।
ওসি আরও বলেন, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর অভিযুক্ত সোহেল ও জয়নালকে প্রথমে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে মঈনুল, সুমন ও মাসুমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Related News
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলনের মিছিল আরও বড় করার হুঁশিয়ারিRead More
নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্টRead More



Comments are Closed