‘বাড়ি ফিরে আয় মজনু, লায়লার সঙ্গেই তোর বিয়ে দেব’
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকার একটি বিজ্ঞাপন পাঠকদের মধ্যে বেশ কৌতূহলের জন্ম দিয়েছে। তাতে লেখা হয়েছে— ‘আমরা তোর দাবি মেনে নিয়েছি। লায়লাই তোর জীবনসঙ্গী হবে। শুধু তাই নয়, তোর পছন্দমতো দোকান থেকেই শেরওয়ানি কেনা হবে।’
কেউ হারিয়ে গেলে বা কাউকে বেশ কয়েক দিন খুঁজে না পাওয়া গেলে আমরা সংবাদপত্রে বা টেলিভিশনে নিখোঁজ বিজ্ঞাপন দেখে থাকি। সেই বিজ্ঞাপনগুলোতে নিখোঁজ সংশ্লিষ্ট ব্যক্তির গায়ের রঙ, হারিয়ে যাওয়ার সময় কী ধরনের পোশাক ছিল, শারীরিক গঠন ইত্যাদি সবিস্তারে দিয়ে বিজ্ঞাপন দেন পরিবারের সদস্যরা। কিন্তু ভিন্নধর্মী এই বিজ্ঞাপন সবার নজর কেড়েছে।
সম্প্রতি এক দম্পতি তাদের নিখোঁজ ছেলের সন্ধান চেয়ে ভিন্ন ধরনের এক বিজ্ঞপ্তি দিয়েছেন। ওই বিজ্ঞপ্তি রাতারাতি সামাজিক যোগাযোগমাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে গেছ।
ওই বিজ্ঞপ্তিতে লিখা ছিল, ‘পাত্রের বয়স ২৪। ফর্সা, সুন্দর এবং উঁচু-লম্বা। এই বর্ণনার পাশেই লেখা— নিখোঁজ!’
তার ঠিক নিচেই বাবা-মায়ের কাতর আর্জি— ‘বাড়ি ফিরে আয় বাবা মজনু। তোর জন্য সবাই ভীষণ চিন্তায় আছি।’
বিজ্ঞাপন দেখে বোঝা যাচ্ছে ছেলের পছন্দমতো পাত্রীর সঙ্গে বিয়ে না দেওয়ায় বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। আর তাতেই দিশাহারা পরিবার। তার দাবি মানা হবে, এই কথা জানিয়েই ছেলেকে ফিরে আসার অনুরোধ করেছেন বাবা-মা।
‘দ্য টেলিগ্রাফ’-এর ওই বিজ্ঞাপনে লেখা হয়েছে, ‘আমরা তোর দাবি মেনে নিয়েছি। লায়লা-ই তোর জীবনসঙ্গী হবে। শুধু তাই নয়, তোর পছন্দমতো দোকান থেকেই শেরওয়ানি কেনা হবে।’
বিজ্ঞাপনে আরও লেখা হয়েছে, ‘নিউ মার্কেটের সেই দোকানেই আমরা যাব। ওখানে গাড়ি পার্কিংয়ের সুবিধা আছে। তাছাড়া তোর বৌভাতের দিনের জন্য আমরা সকলে ওই দোকান থেকেই কুর্তা কিনব।’
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed