ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দক্ষিণ পূর্ব-এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৩।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ভোররাত ৩টা ৫৫ মিনিটে পূর্বাঞ্চলীয় মালাকু প্রদেশের বরত দায়া দ্বীপপুঞ্জে এ ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৩। ভূমিকম্পটির গভীরতা ছিল দুইশ কিলোমিটার।
ভূমিকম্পের পর ওই দ্বীপপুঞ্জে জারি করা হয় হাই অ্যালার্ট। তবে আশপাশের দ্বীপগুলোয় সুনামি সতর্কতা জারি করা হয়নি।
গত ১৪ ডিসেম্বর একই মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল দেশটির পূর্বাঞ্চলে। সেসময় সুনামি সতর্কতা জারি করা হয়। তবে তখন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ২০০৪ সালে ৯ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাতের পর সুনামি আছড়ে পড়ে। এতে প্রায় দুই লাখ ২০ হাজার মানুষ প্রাণ হারায়। যা ছিল দেশটির ইতিহাসে ভূমিকম্পে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।
ইন্দোনেশিয়ায় ঘন ঘন ভূমিকম্প হওয়ার প্রবণতা রয়েছে। কারণ দেশটি রিং অব ফায়ার এবং আল্পাইড বেল্টের সংযোগস্থলে অবস্থিত। আগ্নেয়গিরি এবং ভূমিকম্প অঞ্চল হিসেবেও এটির পরিচিতি রয়েছে।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed