Main Menu

ভারী তুষারপাতে বিপর্যস্ত জাপান

আন্তর্জাতিক ডেস্ক: জাপানে সাগরতীরবর্তী এলাকায় ভারী তুষারপাত হয়েছে। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন।

স্থানীয় সময় রোববার (২৬ ডিসেম্বর) জাপানের উত্তর ও পশ্চিম অঞ্চলে ভারী তুষারপাতের ঘটনা ঘটেছে। এতে করে রাস্তায় যান চলাচল ব্যাহত হচ্ছে ও বেশকিছু ফ্লাইট বাতিল করা হয়েছে।

নিগাতা প্রিফেকচার এবং আশেপাশের এলাকায় সোমবার সকালের মধ্যে ৯০ সেন্টিমিটার তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর।

ভারী তুষারপাতের কারণে রাস্তায় যানবাহন আটকে যেতে পারে, তাই লোকজনকে অপ্রয়োজনে বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে।

এই দুর্যোগের কারণে এএন হোল্ডিংস এবং জাপান এয়ারলাইন্সের মোট ১০০টির ও বেশি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Share





Related News

Comments are Closed