নারায়ণগঞ্জে বাসে ট্রেনের ধাক্কা, নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের রেলগেট এলাকায় যাত্রীবাহী একটি বাসে ট্রেনের ধাক্কায় শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় নারায়ণগঞ্জ শহরের এক নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া সংবাদ মাধ্যমকে বলেন, নারায়ণগঞ্জে দুর্ঘটনায় আহত ৩ জনকে আমাদের এখানে আনা হয়েছিল। পরে এখানে এক শিশুর মৃত্যু হয়েছে। আরও ২ জন জরুরি বিভাগে চিকিৎসাধীন।
তাদের উদ্ধার করে নিয়ে আসা সঙ্গীতা সাহা নামের একজন জানান, ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জন মারা গেছে বলে শুনেছি। আর ঢাকা মেডিকেলে ৩ জনকে আনার পর এক শিশু মারা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে এক নম্বর রেলগেট এলাকায় রেললাইনের ওপরে আনন্দ পরিবহনের একটি বাস আটকে যায়। প্রচণ্ড যানজটের কারণে ট্রেন আসছে দেখেও বাসটি আর সরতে পারেনি। ঢাকা থেকে আসা ট্রেনটিও থামতে পারেনি। ফলে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed