বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ.লীগের ১৩ নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার বিপক্ষে প্রার্থী হওয়ায় ১৩ নেতাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২২ ডিসেম্বর) বিকালে ১৩ জনকে সাময়িকভাবে বহিষ্কারের তথ্য জানিয়েছে জেলা আওয়ামী লীগ। স্থায়ীভাবে বহিষ্কারের জন্য তাদের নাম পাঠানো হয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর।
বহিস্কৃতরা হলেন, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নে ফারুক আহম্মদ পারুল, বহরায় আরিফুর রহমান আরিফ ও মিজবাউল বার চৌধুরী লিপু, আদাঐর ইউনিয়নে তাজুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব ও আশিকুর রহমান দুলাল, জগদীশপুরে, মাসুদ খাঁন, নাছির উদ্দিন খাঁন ও আব্দুল জলিল মনু, বুল্লা ইউনিয়নে মিজানুর রহমান মিজান বশির মিয়া ও শহীদ উদ্দিন আহম্মদ এবং বাঘাসুরা ইউনিয়নে মিজবাহ উদ্দিন তালুকদার সোয়েব।
জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বহিষ্কৃতরা আওয়ামী লীগ ও বিভিন্ন সংযোগী সংগঠনের নেতা। সাময়িকভাবে বহিষ্কারের পর স্থায়ী বহিষ্কারের জন্য তাদের নাম কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed