Main Menu

হবিগঞ্জে টমটম খাদে পড়ে নিহত ১

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ ইকরাম আঞ্চলিক সড়কের নকলারআব্দা এলাকায় টমটম নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে জিলু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৩ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত জিলু মিয়া বানিয়াচং উপজেলার মক্রমপুর গ্রামের বাসিন্দা।

বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান, হবিগঞ্জ শহরের কামড়াপুর এলাকা থেকে ছেড়ে যাওয়া মক্রমপুরগামী একটি টমটম নকলারআব্দা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে টমটমের নিচে চাপা করে গুরুতর আহত হন জিলু মিয়াসহ অন্তত ৩ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিলু মিয়াকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, মরদেহের ছুরতহাল রিপোর্ট তৈরী শেষে মর্গে প্রেরণ করা হবে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share





Related News

Comments are Closed