পেয়ারার যত উপকারিতা
লাইফস্টাইল ডেস্ক : শীত পড়তেই নানা ধরনের ফল-সবজিতে ভরে গেছে বাজার। কিন্তু তাই বলে যে অন্য সময়ে ফল পাওয়া যায় না, তা নয়। কিন্তু কমলালেবু আর আপেলে মন দিচ্ছেন বলে অনেকেই এ সময়ে পেয়ারা কেনেন না। অথচ এ সময়ে পেয়ারা কম পাওয়া গেলেও একেবারে যে পাওয়া যায় না, তা তো নয়। ছোট-বড় নানা ধরনের পেয়ারা দেখা যায় এ সময়েও এবং সেই ফলের কত গুণ, তা জানলে আর কখনওই বাদ দেবেন না পেয়ারা।
পেয়ারাতে আছে যেসব গুনাগুন আছে:
১) ক্যালশিয়াম থেকে ফসফরাস, খাদ্যের বিভিন্ন উপাদান থাকে এই ফলে। তা ছাড়াও থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি। ভিটামিন সি শুনেই অবাক হচ্ছেন তো? অনেকে কমলালেবু কিনতেই ব্যস্ত শুধু ভিটামিন সি-র টানে। কিন্তু এই ফলে ভিটামিন সি কোনও অংশে কম থাকে না। ফলে প্রতিরোধশক্তি বাড়াতে কাজে লাগে পেয়ারা।
২) ডায়াবিটিস নিয়ন্ত্রণেও কাজে লাগে পেয়ারা। কারণ পেয়ারায় অনেকটা পরিমাণ ফাইবার আছে। তা শরীর থেকে অতিরিক্ত চিনি শুষে নিতে পারে।
৩) পেয়ারায় রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ। ফলে দৃষ্টিশক্তি বাড়াতেও সক্ষম এ ফল।
৪) রক্তচাপও নিয়ন্ত্রণ করতে পারে পেয়ারা। এতে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম। তা যত্ন নেয় হৃদযন্ত্রের।
৫) পেয়ারায় রয়েছে ব্যাকটিরিয়ার বিরুদ্ধে লড়ার ক্ষমতা। পেটের কোনও গোলমালের সময়ে তা সাহায্য করতে পারে জীবাণুর সঙ্গে লড়তে। ফলে ডায়েরিয়ার মতো অসুখ হলেও সেটি সারাতে সাহায্য করে পেয়ারা।
Related News
দেশের মোটরসাইকেল প্রেমীদের জন্য বড় সুখবর
লাইফস্টাইল ডেস্ক: দেশে ৩৭৫ সিসি পর্যন্ত ইঞ্জিনক্ষমতার মোটরসাইকেল আমদানির সুযোগ দিয়েছে সরকার। নতুন আমদানিনীতিতে সম্পূর্ণRead More
যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের বড় একটি অংশে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্তRead More



Comments are Closed