Main Menu

চলন্ত বাসে ‘ধর্ষণের শিকার’ তরুণী, চালক-হেলপার গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের বন্দরে চলন্ত বাসে তরুণীকে (২১) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাসটির চালক ও হেলপারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২০ ডিসেম্বর) রাতে বন্দর থানার মদনপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কিশোরগঞ্জের মিঠামাইনের নূরুল হক (৪৫), রূপগঞ্জের চনপাড়ার বুলেট (২৮) ও বরগুনার শান্ত মিয়া (৩২)। তাদের মধ্যে নুরুল হক ছিলেন বাসটির চালক, বুলেট ছিলেন হেলপার ও কন্টাক্টর ছিলেন শান্ত।

বন্দর থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) দিপক চন্দ্র সাহা জানান, রোববার রাত ১০টার দিকে যাত্রাবাড়ী থেকে ছেড়ে আসা একটি বাসে ওই তরুণী রূপগঞ্জের গাউছিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। বাসটি চিটাগাং রোডে আসতেই সকল যাত্রী নেমে যায়।

এ সুযোগে চলন্ত বাসের মধ্যে ওই তরুণীকে চালক, হেলপার ও কন্ট্রাকটার মিলে ধর্ষণ করে। চিটাগাং রোডের পর থেকে ঘটনা ঘটলেও বন্দরের মদনপুরে এসে ওই তরুণীকে বাস থেকে নামিয়ে দেয়া হয়। পরে ৯৯৯ ফোন করলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

রাতেই গাড়ি মেরামতের দোকান থেকে অভিযুক্ত বাসটির চালক, হেলপার ও কন্টাক্টরকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed