পানির বিল পুণ:বিবেচনায় ১৮নং ওয়ার্ডবাসীর স্মারকলিপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের পানির বিল পুণ:বিবেচনায় মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ১৮নং ওয়ার্ডবাসী। রোববার (১৯ ডিসেম্বর) সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে এই স্মারকলিপি দেন তারা।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনের পানির বিল নিয়ে মানুষ দিশেহারা। যে হারে পানির বিল বাড়ানো হয়েছে তা সাধারণ মানুষের পক্ষে পরিশোধ করা কষ্টসাধ্য। বর্তমানে করোনা ভাইরাসের কারণে দেশের মানুষ এখন কর্মক্ষেত্র থেকে বঞ্চিত। ওয়ার্ডের সাধারণ মানুষের কথা চিন্তা করে বর্ধিত পানির বিল পূর্বের অবস্থায় রাখার আহ্বান জানান তারা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, ১৮ ওয়ার্ডবাসীর পক্ষে ঝরণা তরুণ সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক আশিক আহমদ, সদস্য সাজুওয়ান, মুরাদ আহমদ, কামরান আহমদ, শাহাদত আহমদ মাছুম, আব্দুর রহমান, মামুন আহমদ, আব্দুল আহাদ, মো. আব্দুল মতিন, মো. আশিক হোসেন, ডা. মোহাম্মদ জাকারিয়া, মো. মহসিন, মো. তারু মিয়া, এ. কে. এম. আলী আজগর, আব্দুস সাত্তার প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed