ইউটিউব চ্যানেল ব্যবহার করে মেয়েদের ব্ল্যাকমেইল, যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: আফসার আহমেদ পেশায় গাড়িচালক। তবে সেই পেশা ছেড়ে দিয়ে এখন ইউটিউবার। ইউটিউবার পরিচয়ে বিভিন্ন প্রবাসী মেয়েদের সঙ্গে প্রথমে প্রেম ও পরে ভিডিও কলের মাধ্যমে অন্তরঙ্গ সম্পর্ক তৈরি করতো সে। একপর্যায়ে ফুসলিয়ে আপত্তিকর ভিডিও কলে কথা বলতো। প্রলোভন দেখিয়ে সে নারীদের নগ্ন ছবির স্ক্রিনশট নিতো। পরে তাদের ব্ল্যাকমেইল করতো।
গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব। পরে জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানতে পারেন র্যাব কর্মকর্তারা। অভিযানের সময় তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন, একটি ক্যামেরা স্ট্যান্ড, ভিজিটিং কার্ড জব্দ করা হয়েছে।
র্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেন, গত ১৩ ডিসেম্বর এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করি। গ্রেপ্তারের পর তার কাছ থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাই। গ্রেপ্তার আফসার আহমেদ বেশ কয়েক বছর ধরে অনলাইনে একটি ইউটিউব চ্যানেল চালিয়ে আসছিল। এবং সেই ইউটিউব চ্যানেলটি ব্যবহার করে মেয়েদের ব্ল্যাকমেইল করতে ভিডিও আপলোড করতো সে। এভাবে সে মেয়েদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতো। প্রাথমিকভাবে সে এসব ঘটনার দায় স্বীকার করেছে বলে জানায় র্যাব।
ডিআইজি মোজাম্মেল আরও বলেন, ইউটিউব চ্যানেলটিতে টাকার বিনিময়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে ভিডিও সংগ্রহ করে তার অংশবিশেষ নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করতো। গুগল ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে বিভিন্ন ছবি এবং ভিডিও ডাউনলোড করে তা এডিট করে আপত্তিকরভাবে আপলোড করতো। নারীদের অভিনয়ের সুযোগ, উপস্থাপনার কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখাতো সে। তাছাড়া সে নিজেকে বিভিন্নভাবে পরিচয় দিয়ে মেয়েদের আকৃষ্ট করতো।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed