শনিবার সিলেট আসছেন মির্জা ফখরুল ইসলাম
বৈশাখী নিউজ ডেস্ক: ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনী ও সেক্টর কমান্ডার ও জেড র্ফোসের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমানের নের্তৃতে সম্মুখ যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাস্ত করে মুক্ত হয় সিলেট অঞ্চল। আগামীকাল শনিবার (১৮ ডিসেম্বর) সিলেট মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গঠিত সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির উদ্যোগে শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর ২টায় স্থানীয় রেজিস্টারি মাঠে সিলেট মুক্ত দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেবেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহবায়ক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় উদযাপন কমিটির আহবায়ক মেয়র আরিফুল হক চৌধুরী। সমাবেশে সঞ্চালনা করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় উদযাপন কমিটির সদস্য সচিব ডা. সাখাওয়াত হোসেন জীবন। উক্ত সমাবেশে জাতীয় সঙ্গীত, দলীয় সঙ্গিত, দেশাত্মবোধক ও গণসংগীত পরিবেশন করা হবে।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed