Main Menu

জাপানের ওসাকায় ভবনে আগুনে প্রাণ গেল ২৭ জনের

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের ওসাকায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। আগুনে দগ্ধ হয়েছেন আরও অন্তত ৩০ জন।

এএফপির খবরে বলা হয়েছে, ভবনটির চতুর্থ তলায় একটি ক্লিনিক ছিল, যেখানে মানসিক রোগীদের চিকিৎসা দেয়া হতো। সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ওসাকা ফায়ার ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা ১৮ মিনিটে এই চতুর্থ তলাতে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ৭০টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

সংবাদমাধ্যম এনএইচকেকে প্রত্যক্ষদর্শী একজন নারী বলেন, প্রচুর কালো ধোঁয়া দেখা যাচ্ছিল। অদ্ভূত একটা তীব্র গন্ধও ছড়িয়ে পড়েছিল চারিদিকে।

তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।

Share





Related News

Comments are Closed