সরাইলে ট্রাক চাপায় তিন শ্রমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। এসময় আরও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (১৭ ডিসেম্বর) ভোরে শাহবাজপুরের ইউনিয়নের বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের জন মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৫), শান্ত মিয়ার ছেলে মাহফুজ মিয়া (৩২) ও মৃত আক্কাস আলীর ছেলে আমজাদ (৩০)। এ ঘটনায় খেজুর মিয়া (৪৫) ও কামাল মিয়া (৪০) নামে আহত দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই ইটভাটার শ্রমিক।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতরা সবাই ইটভাটার শ্রমিক। তাদের সবার বাড়ি সরাইল উপজেলার শাহবাজপুরে। ভোরে অটোরিকশায় তারা ইটভাটায় যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিটিকে চাপা দিলে ওই তিনজন নিহত হয়। এছাড়া আহত হয় আরও দুইজন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাইওয়ে থানা পুলিশ।
Related News
পুকুরে গোসলে নেমে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি ও নাতনিসহ এক বৃদ্ধ পানিতে ডুবেRead More
ফেনীতে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীর মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে ইউনিক পরিবহণের একটি বাসের ধাক্কায়Read More



Comments are Closed