Main Menu

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

বৈশাখী নিউজ ডেস্ক: বিজয়ের সুবর্ণজয়ন্তীতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সিলেটের সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ছয়টা থেকে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেন ঢল নামে শহীদ মিনারে।

জাতির শ্রেষ্ট সন্তানদের শ্রদ্ধা জানাতে সিলেট নগরের সব ক’টি সড়কে মানুষের গন্তব্যস্থল ছিল কেন্দ্রীয় শহীদ মিনার। শহীদ মিনার বেদিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রথমে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ। এরপর মুক্তিযোদ্ধা সংসদ। পরে সিলেটের বিভাগীয় কমিশনার, উপ মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি), মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, এসপি আরআরএফ কমান্ডেন্ট, এসপি এপিবিএন। এরপর জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা ও মহানগর বিএনপি, জাতীয় পার্টি, জাতীয় সমাজ তান্ত্রিকদল জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, যুবলীগ, সিলেট জেলা প্রেসক্লাব, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট চেম্বার অব কমার্স, সড়ক বিভাগ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, উদীচী শিল্পীগোষ্ঠী, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

এছাড়াও সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। ৫০তম বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালবাসায় ফুলে ফুলে ভরে উঠে শহীদ মিনারের বেদী।

Share





Related News

Comments are Closed