Main Menu

মহান বিজয় দিবসে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তি উপলক্ষে সিলেট জেলা প্রেসক্লাব সদস্যরা বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় সংগঠনের সভাপতি, মুক্তিযুদ্ধ গবেষক আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদের নেতৃত্বে মহানগরীর চৌহাট্টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনে আরও উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাস পুরকায়স্থ, সহসাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শংকর দাস, দপ্তর সম্পাদক এস এম রফিকুল ইসলাম সুজন, কার্যনির্বাহী সদস্য ইউসুফ আলী, মিঠু দাস জয়, সদস্য মোহাম্মদ মহসীন, শফিকুর রহমান চৌধুরী, রায়হান আহমদ, এম এ মালেক, ইয়াহইয়া মারুফ, মামুন হোসেন, সুমন ইসলাম, সহযোগী সদস্য সাজলু লস্কর প্রমুখ।

এ সময় সংগঠনের সভাপতির সহধর্মিণী নারী উদ্যোক্তা শাহেনা বেগম চৌধুরী স্বর্ণাও শ্রদ্ধাঞ্জলি নিবেদনে অংশ নেন।

Share





Related News

Comments are Closed