Main Menu

ট্রাক চাপায় বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীতে একই রাতে ট্রাকচাপায় বাবা-ছেলেসহ তিন মোটরসাইকেল আরোহী মারা গেছেন। শনিবার (১১ ডিসেম্বর) রাতে রাজশাহী নগরীর লিলিহল আলীগঞ্জ ও জেলার গোদাগাড়ী উপজেলার বিজয়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

নিহতরা হলেন- নগরীর উপকণ্ঠ দামকুড়া এলাকার বাসিন্দা আব্দুস সালাম (৬০) ও তার ছেলে ইব্রাহিম (২৫) এবং নগরীর আলীগঞ্জ বাগানপাড়া এলাকার বাসিন্দা পারভেজ।

Manual6 Ad Code

গোদাগাড়ী ফায়ার স্টেশনের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, রাত পৌনে ১১টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বিজয়নগর এলাকায় বেপরোয়া ট্রাক মোটরসাইকেল আরোহি বাবা-ছেলেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান বাবা আব্দুস সালাম। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় ছেলে ইব্রাহিমকে। সেখানে তিনিও প্রাণ হারান।

অন্যদিকে, রাত ৮টার দিকে নগরীর আলীনগর এলাকায় রাজশাহী বাইপাস মহাসড়কে ট্রাকচাপায় নিহত হন আরেক মোটরসাইকেল আরোহী পারভেজ। রাতেই তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নগরীর রাজপাড়া থানার উপপরিদর্শক মোতালেব এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code