Main Menu

প্রবাসী রাজের উদ্যোগে সিলেটে শীতবস্ত্র বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: মেডিকেল সামাজিক গ্রুপের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী রাজীব হোসেন রাজের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) “গরীব অসহায় মানুষের মুখে হাসি ফুটানোই আমার আনন্দ” এই স্লোগানকে সামনে রেখে বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১নং গেইটের সামনে সকল বন্ধু মহলের সহযোগিতায় প্রায় ৩’শত অসহায় ও দরিদ্রদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে ও এসএম পলাশের পরিচালনায় শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, শওকত আলী বেলাল, সেবুল আহমদ, লায়েক আহমদ, জসিম উদ্দিন, আজিজুল হক আরজু, আব্দুল কাদির লিটন, দুলাল আহমদ, কবির আহমদ চৌধুরী, মাহাবুর রহমান, বাবলু আহমদ, পলাশ তালুকদার, সৌমিন আহমদ, কয়েছ আহমদ, সুমন দাস, আব্বাসি, বিমল, সুয়েজুল ইসলাম খোকন, ফয়েজ আল হাসান, আব্দুল খালিক, মঞ্জু আহমদ, ফয়েজ আহমদ, মো. শাহীন, মো. কয়ছর সোহান, মো. আলাল, মো. জসিম উদ্দিন, সুনু আহমদ প্রমুখ।

শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অসহায় মানুষের জন্য সব সময় সাহায্যের হাত বাড়িয়ে যাচ্ছেন। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের মধ্যে নিজেরা অনেক কষ্টে দিন যাপন করেও মাতৃভূমির টানে অসহায় মানুষকে সহায়তা করেছেন। নেতৃবৃন্দ সমাজের বিত্তশালী ও প্রবাসীদের অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed