Main Menu

পুলিশ কর্মকর্তার গোপনাঙ্গ কাটলেন স্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: পারিবারিক কলহের জের ধরে রাজশাহী নগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইফতেখায়ের আলমের গোপনাঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে তার নিজ বাসায় এ ঘটনা ঘটে।

বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসা নিচ্ছেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পারিবারিক কলহের জেরে এই ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় ইফতেখারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আর তার স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে রামেক হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি ওই পুলিশ কর্মকর্তা।

রাজশাহী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। তবে প্রচুর ব্লিডিং হয়েছে।

এ বিষয়ে জানতে নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোনটি রিসিভ হয়নি।

 

Share





Related News

Comments are Closed