স্বামীর প্রেমিকাকে পিটিয়ে থানায় নিলেন গৃহবধূ
আন্তর্জাতিক ডেস্ক: প্রেমিকাকে নিয়ে হোটেলের কক্ষে গিয়েছিলেন এক ব্যক্তি। পিছু নিয়েছিলেন স্ত্রী। হাতেনাতে ধরা পড়তেই স্বামীর প্রেমিকাকে পেটালেন তিনি। রাস্তায়ই ফেলে মেরে টেনে হিঁচড়ে অভিযুক্ত তরুণীকে নেওয়া হয় থানায়।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম বর্ধমান জেলায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, আসানসোল বার্নপুর রোডে পুলিশ লাইন এলাকায় একটি হোটেলে ছিলেন মোহনলাল নামে বার্নপুরের এক বাসিন্দা। তার সঙ্গে এক তরুণীও হোটেলে ছিলেন। কিন্তু মোহনলালের স্ত্রী তার পিছু নিয়েছিলেন। হোটেলের ঘর থেকে তিনি মোহনলালকে ধরে ফেলেন। ধরে ফেলেন তার প্রেমিকাকেও। তাদের তিনি পুলিশের হাতে তুলে দেন। সেই সময়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, স্বামীর প্রেমিকাকে পুলিশের কাছে নেওয়ার সময় পেছন থেকে তাকে হেলমেট দিয়ে মাথায় আঘাত করেন ওই নারী। এর পর ওই তরুণীকে রাস্তায় ফেলে পেটাতে থাকেন তিনি।
দু’জনকেই আটক করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পরে তাদের থানা থেকেই ছেড়ে দেওয়া হয়। ভিডিওতে দেখা গেছে, স্বামীর প্রেমিকাকে থানা চত্বরে ঢুকেও মারধর করেন ওই নারী। চুলের মুঠি ধরে তাকে রাস্তায় ফেলে মারেন তিনি।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed