Main Menu

দেশে করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ২৬৫

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। গত বুধবার (৮ ডিসেম্বর) পর্যন্ত দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ২৮ হাজার ১৬ জনে। গত ২৪ ঘন্টায় মৃত্যুহীন কাটায় নতুন করে এই সংখ্যা আর বাড়েনি।

একই সময়ে নতুন করে আরও ২৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৫৫০ জন।

এর আগে গত ২০ নভেম্বর তার আগের ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ২১ হাজার ৪৯৬ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১.২২ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮৭ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৩ হাজার ২০৪ জন।

এর আগে বুধবার (৮ ডিসেম্বর) করোনায় ছয়জন মারা যান। অন্যদিকে করোনা শনাক্ত হয় ২৭৭ জনের দেহে।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

 

Share





Related News

Comments are Closed