সু চির চার বছরের কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক: চার বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। অপরাধ প্রমাণিত হওয়ায় সোমবার (৬ ডিসেম্বর) এ রায় দিয়েছেন দেশটির একটি আদালত। খবর প্রকাশ করেছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, তাকে ভিন্নমত উসকে দেওয়ার এবং প্রাকৃতিক দুর্যোগ আইনের অধীনে কোভিড নিয়ম ভঙ্গ করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ১১টি অভিযোগ রয়েছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন এই নেত্রী।
গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হন অং সান সু চি। এর পরই তাকে আটক করে জান্তা। তখন থেকেই সেনাদের অধীনে গৃহবন্দী তিনি।
তাকে ক্ষমতা থেকে সরানোর কারণ হিসেবে জান্তা সরকারের দাবি, ২০২০ সালে অনুষ্ঠিত মিয়ানমারের সাধারণ নির্বাচনে ভোট কারচুপি করে অবৈধভাবে ক্ষমতায় এসেছে সু চির নেতৃত্বাধীন এনএলডি।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed