জয়পুরে ওমিক্রন আক্রান্ত একই পরিবারের ৯ সদস্য
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জয়পুরে আরও ৯ জনের শরীরে মিলল করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। আক্রান্তরা একই পরিবারের সদস্য বলে জিনিউজের খবরে বলা হয়েছে। আক্রান্ত ৯ জনের মধ্যে ৪ জন দক্ষিণ আফ্রিকা ফেরত। এই নিয়ে দেশটিতে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২১ জনে দাঁড়াল।
রোববারই (৫ ডিসেম্বর) মহারাষ্ট্রে আরও৭ জনের দেহে মিলেছে ওমিক্রন। পিম্প্রিতে আক্রান্ত হয়েছেন এক পরিবারের ৬ জন। এদের মধ্যে রয়েছেন এক নারী ও তার দুই মেয়ে এবং ওই নারীর ভাই ও তার দুই মেয়ে। আক্রান্তরা সকলেই নাইজিরিয়া ফেরত। এছাড়াও ফিনল্যানড ফেরত এক ব্যক্তির দেহেও মিলেছে ওমিক্রন।
গত শনিবার (৪ ডিসেম্বর) মহারাষ্ট্রের ডোম্বিভ্যালিতে তানজানিয়া ফেরত একজনের দেহে ওমিক্রন ধরা পড়ে। সবমিলিয়ে মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৮।
ভারতে করোনার নতুন এই ধরনের প্রথম সন্ধান মেলে কর্ণাটকে। সেখানে এক চিকিত্সকসহ ২ জন ওমিক্রনে আক্রান্ত হন। এরপরই গুজরাটে একজনের দেহে মেলে ওই ভাইরাস। রাজধানী দিল্লিতেও হানা দিয়েছে করোনাভাইরাসের নতুন এই ধরন।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed