খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে স্বারকলিপি প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সিলেট বিভিন্ন মানবাধিকার সংগঠন ও আইনজীবী সমিতিকে স্বারকলিপি প্রদান করেছে লোকাল ভয়েস নামক একটি সংগঠন।
৫ই ডিসেম্বর (রবিবার) দুপুর ১২টার সময় আইনজীবী সমিতির সভাপতি এড. এটিম ফয়েজ উদ্দীন ও সাধারণ সম্পাদক এড. ফজলুল হক সেলিম এর হাতে এ স্বারকলিপি পাশাপাশি লিগ্যাল এইড ও ব্লাস্ট এর সিলেটের সভাপতির হাতে এ স্বারকলিপি প্রদান করা হয়।
স্বারকলিপি প্রদানের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে ডাঃ শামিমুর রহমান বলেন জটিল লিভার সিরোসিস রোগে আক্রান্ত, তাঁর রক্ত বমি হচ্ছে। এছাড়া ও তিনি করোনা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা হওয়া জরুরি, তার চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন। আমরা আশা করি সরকারের শুভ বুদ্ধির উদয় হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএমএর সাবেক দুইবারের কেন্দ্রীয় সহ সভাপতি, ড্যাব এর সহ সভাপতি, পেশাজীবি সমন্বয় পরিষদের সিলেটের সভাপতি ডাঃ শামিমুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ সভাপতি ও কর আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার এড. আতিকুর রহমান সাবু, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর মাষ্টার ট্রেইনার মুর্শেদ আহমদ মুকুল, এড.বদরুল আহমদ চৌধুরী, এড.আল আসলাম মুমিন, এড.এজাজ উদ্দীন, এড.আব্দুল্লাহ আল মামুন হীরা, লোকাল ভয়েস এর আহবায়ক এটিএম বেলায়েত হোসেন মোহন, সদস্য, কামরুল হাসান, হাসান মঈন উদ্দিন আহমদ ময়নুল, মিজানুর রহমান পাভেল, আব্দুল হাছিব, তাহসিন মেহেদী প্রিন্স, মকবুল হোসেন, জয়নাল আবেদীন রাহেল প্রমুখ।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed