খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ ডিসেম্বর) নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন এর সভাপতিত্বে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি সাজিদ হাসান বাবু।
প্রধান অতিথির বক্তব্যে সাজিদ হাসান বাবু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্রদল ঘরে ফিরে যাবে না। কঠোর আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে। দীঘদিন ধরে বেগম জিয়া মুত্যু শয্যায় থাকলেও সরকারের টনক নড়ছে না। তারা অবিলম্বে বেগম জিয়ার সুষ্ঠু চিকিৎসার স্বার্থে তাকে বিদেশ পাঠানোর দাবী জানান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম, সহ সভাপতি নজরুল ইসলাম।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
সিলেটে শাহী ঈদগাহ মাঠে ১০ অক্টোবর শুরু বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed