সিলেটে ছাত্রদলের কাফনের কাপড় পড়ে মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেটে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে কাফনের কাপড় পরে মিছিল সহকারে ছাত্রদলের নেতাকর্মীরা যোগদান করেন।
শনিবার (৪ ডিসেম্বর) সকালে নগরের আম্বরখানা থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ সোলেমান হলে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে গিয়ে মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মুহিবুর রহমান লিটন,মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দীন রাজিব, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইমরানুল ইসলাম জাসিম,যুগ্ম সম্পাদক নুরুল আমিন, যুগ্ম সম্পাদক ছদরুল ইসলাম লোকমান, যুগ্ম সম্পাদক আবুল বাশার, জেলা ছাত্রদলের আইন সম্পাদক এডভোকেট নাজমুল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম হাসান, সদিওল হোসাইন, মহানগর ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক এম সুয়েব আহমদ, সহ-সাধারন সম্পাদক ফাহাদ মাহফুজ চৌধুরী, সহ-সাধারন সম্পাদক রিয়াজ উদ্দীন ইমরান, সহ-সাধারন সম্পাদক সৈয়দ মিনহাজ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ, মহানগর ছাত্রদলের সহ- সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাইব আহমদ, মহানগর ছাত্রদলের গনশিক্ষা বিষয়ক সম্পাদক লায়েক আহমদ, ল’ কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, জেলা ছাত্রদলের সহ-ত্রান ও দুর্যোগ সম্পাদক সাকের আহমদ, জেলা ছাত্রদলের সদস্য আলম রহমান,জাবেদ হাসান, ৭নং ওয়াড ছাত্রদলের সদস্য সচিব নাজমুল ইসলাম আখল, যুগ্মআহবায়ক নজরুল ইসলাম, ৯নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক বাবুল হোসেন, আনোয়ার হোসেন, ২৩নং ওয়াড ছাত্রদলের সদস্য সচিব জাসিম আহমদ রাফি, ৬নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুম্মান আহমদ, জেলার ছাত্রদলের সদস্য শেখ মো:নাদিম উদ্দীন, মানিকুর রহমান, জামির হোসেন প্রমুখ।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed