নারী পুলিশের সাথে আপত্তিকর অবস্থায় ধরা, ইন্সপেক্টর ক্লোজড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আদালতে নিজ কক্ষে নারী কনস্টেবলের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের সময় হাতেনাতে ধরা পড়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সিলেট মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করেন।
অভিযুক্ত প্রদীপ কুমার দাস মহানগর পুলিশের আদালত পরিদর্শকের দায়িত্বে ছিলেন।
প্রদীপকে নিজ কক্ষে এক নারী কনস্টেবলের সাথে আপত্তিকর অবস্থায় পাওয়া গেছে বলে অভিযোগ ওঠেছে।
এ ঘটনায় অভিযুক্ত নারী পুলিশ সদস্যের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফউল্লাহ তাহের।
এছাড়া প্রদীপের বিরুদ্ধে উঠা অভিযোগের তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
মহানগর পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে ছুটিতে থাকা এক নারী কনস্টেবলকে রাতের অন্ধকারে কোর্ট বিল্ডিং এ নিজ কক্ষে ডেকে আনেন প্রদিপ কুমার দাস। রাত ৯টার দিকে আদালত পরিদর্শকের কক্ষের দরজা খোলা এবং ভেতরে আলো নেভানো দেখে অন্য পুলিশ সদস্যরা সেই কক্ষে ডুকে আলো জ্বালালে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরবর্তীতে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed