প্রথমবারের মতো বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা
স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রকোপে জিম্বাবুয়েতে নারী বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ বাতিল ঘোষণা করেছে আইসিসি।
এ ঘটনাটা আশীর্বাদ হয়ে এলো বাংলাদেশ নারী দলের জন্য। এর ফলে অবসান হলো দীর্ঘ অপেক্ষার। আইসিসির র্যাঙ্কিংয়ে ৫ নম্বরে উঠে এলো বাংলাদেশ।
আর এ কারণেই ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে নিল সালমা খাতুন, জাহানারা আলমরা।
বিশ্বকাপের আয়োজক নিউজিল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা এরই মধ্যে জায়গা করে নিয়েছে মূল পর্বে। সঙ্গে এবার যোগ দিল-বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।
২০২২ সালে মার্চে অনুষ্ঠেয় এই টুর্নামেন্ট দিয়েই বিশ্বকাপে অভিষেক হবে বাংলার মেয়েদের। প্রথমবারের মতো খেলতে নামবে বিশ্বকাপে।
বাংলাদেশ এখনো পর্যন্ত খেলেনি ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে। এর আগে দুইবার বাছাইপর্ব খেললেও প্রতিবারই পঞ্চম হয়ে হতাশ হতে হয়। এবার অবশ্য শুরু থেকেই বেশ ভালো ছন্দে ছিল বাংলাদেশের মেয়েরা। শেষমেশ ভাগ্যও সহায় হলো। গ্রুপ সেরা হয়েই মূলপর্বে জায়গা পেল মেয়েরা।
করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ আফ্রিকায় ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় বাধ্য হয়েই বাছাইপর্ব বাতিল করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
নয়টি দলকে নিয়ে জিম্বাবুয়েতে চলছিল বিশ্বকাপ বাছাইপর্ব, যেখান থেকে মূল পর্বে জায়গা করে নিত তিনটি দল। করোনার নতুন সংক্রমণের কারণে বাছাইপর্ব পণ্ড হওয়ায় এগিয়ে থাকা তিনটি দলকেই বিশ্বকাপের মূল পর্বের টিকিট দেওয়া হয়েছে।
এর আগে জিম্বাবুয়ের মাটিতে স্বাগতিকদের তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বাংলাওয়াশের পর বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে শক্তিধর পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২৭০ রানের বড় ব্যবধানে জয় পায় টাইগ্রেসরা।
তবে তৃতীয় ম্যাচে এসে এশিয়ার তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ থাইল্যান্ডের বিপক্ষে হোঁচট খায় বাংলার বাঘিনীরা। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ডাকওয়ার্থ লুইস মেথডে টাইগ্রেসদের ১৬ রানে হারিয়েছে থাইল্যান্ড।
১৭৭ রানের টার্গেটে খেলতে নেমে ৩৯.২ ওভারে ১৩২ রান তুলে থাইল্যান্ড। এরপর আলোকস্বল্পতার কারণে ম্যাচ দীর্ঘক্ষণ বন্ধ রাখা হয়। শেষ পর্যন্ত আর বল মাঠে গড়ায়নি। ফলে ১১৭ রানের লক্ষ্য ধরে থাইল্যান্ডকে ১৬ রানে জয়ী ঘোষণা করা হয়।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
Manual4 Ad Code স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
Manual7 Ad Code স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনারRead More



Comments are Closed