মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে সিলেটে আলোচনা সভা
বৈশাখী নিউজ ডেস্ক: মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর ন্যাপ ভাসানীর উদ্যোগে শুক্রবার বিকাল ৪টায় নগরীর কোর্ট পয়েন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগর ন্যাপ ভাসানীর সভাপতি শহিদুল হক নগরীর সভাপতিত্বে ও কবি কামাল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ন্যাপ ভাসানীর কেন্দ্রীয় চেয়ারম্যান বঙ্গদীপ এম. এ. ভাসানী বলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন নেতার নেতা। যার কোনো বিকল্প নেই, ও বিতর্ক নেই। তাকে তুলনা করা যায় ভারতের মাহতœা গান্ধীর সাথে, ইরানের কমিউনির সাথে। তিনি ক্ষমতার বাইরে থেকেও সাধারণ মানুষের অধিকার নিয়ে আন্দোলন সংগ্রাম করে গেছে। তাকে যদি আমরা উদাহরণ হিসেবে ধার করি সমাজে দলে দলে কোন্দল, দলের অভ্যন্তরীন কোন্দল, দলের বাইরে কোন্দল কমে যাবে। মাওলানা ভাসানী ছিলেন শোষণ ও সমাজ প্রতিষ্ঠার অধিকারী।
এসময় উপস্থিত ছিলেন, ইমতিয়াজ, আব্দুল জলিল, ভাসানী ছাত্র সংস্থার আহবায়ক পলাশ মিয়া, আলম হোসেন, আল আমিন, সাজু আহমদ এবং ন্যাপ ভাসানী সিলেট জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed