দেশে করোনায় আরও ৩ মৃত্যু, শনাক্ত ২৩৯
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৭৩ জনে।
শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
একই সময়ে নতুন করে আরও ২৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ৪২৪ জন।
এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৬ হাজার ৯১৬ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এক দশমিক ৪১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭৭ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৯ হাজার ৮৩০ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১ জন পুরুষ, ২ জন নারী। ঢাকায় ১ জন এবং খুলনায় ২ জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি।
এর আগে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) আগের ২৪ ঘণ্টায় করোনায় ৯ জন মারা যায়। অন্যদিকে করোনা শনাক্ত হয় ২৩৭ জনের দেহে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের শঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি
বৈশাখী নিউজ ডেস্ক: শনিবার রাত থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলেRead More
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More



Comments are Closed