জেলা প্রশাসক বরাবরে কুড়িগ্রামে বিএনপির স্মারকলিপি
আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি।
বুধবার সকালে জেলা প্রশাসক কুড়িগ্রাম মোহাম্মদ রেজাউল করিমের কাছে স্মারকলিপি পৌঁছে দেন বিএনপি নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক, আশরাফুল হক রুবেল, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক এ্যাড বজলুর রশিদ, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মোল্লা, সহ সাংগঠনিক রবিউল ইসলাম লেবু, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম রিপন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এ্যাডঃ আশরাফ আলী, শ্রম সম্পাদক আলহাজ্ব রফিয়াল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, জেলা যুবদল সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, সহ জেলা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় তারা স্মারকলিপি সরকারের উচ্চ পর্য়ায়ে পাঠানোর জন্য জেলা প্রশাসককে অনুরোধ করেন।
Related News
হাতের ভেতর কাঁচ রেখেই সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে ভাঙা কাঁচের আঘাতে আহত এক দিনমজুরেরRead More
সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু, নিউ অতিথি ক্লিনিক সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজার অপারেশনের কয়েক ঘণ্টা পরRead More



Comments are Closed