Main Menu

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে মশাল মিছিল

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে সিলেটে বিএনপির বিক্ষোব্ধ নেতাকর্মীরা মশাল মিছিল ও সমাবেশ করেছে।

মশাল মিছিলটি রিকাবীবাজার থেকে শুরু হয়ে নগরীর চৌহাট্টায় এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা শ্লোগান দেয়। এ সময় বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করতে হবে, নইলে সিলেটসহ সারাদেশ অচল করে দেওয়া হবে। আজ যেভাবে সিলেটে মশাল মিছিল হয়েছে, তা সারাদেশে ছড়িয়ে পড়বে।

Manual1 Ad Code

মশাল মিছিল শেষে সমাবেশে সাবেক ছাত্র দলনেতা ও স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মোঃ তাহের এর সভাপতিত্বে ও সাবেক ছাত্রদলনেতা আব্দুস সালাম টিপুর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান, বিএনপি নেতা উজ্জ্বল রঞ্জন চন্দ, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম সুমন, আনোয়ার হোসেন সুজন, এস রহমান সায়েফ, জয়দ্বীপ চৌধুরী মাধব, আদিল আহমদ রিমন, আজহার আলী অনিক, ফয়জুর রহমান, মোঃ আলী, কামাল হোসেন, সাইদুর রহমান সাইদ, মকবুল হোসেন, ইবনে জাহান তানভীর, মেহরাজ ভূইয়া পলাশ, মাহবুবুল আলম সৌরভ, মোঃ আলী,কামাল হোসেন, কাওসার আহমেদ চৌধুরী, খায়রুল ইসলাম, জয়নাল আবেদীন রাহেল, মাহমুদুল হাসান, কামরান উদ্দিন অপু, ফয়সল আহমদ, পারভেজ আহমেদ, আশিকুর রহমান তারেক, মুস্তাফিজুর রহমান মুসতাক, জুম্মান আহমদ, এরশাদ আহমেদ, আমির আহমেদ, সেলিম হোসেন, আবির বক্স, মমিনুর রহমান, ফয়সল আহমেদ, হারুন আহমেদ, সজীব তালুকদার, সোহানুর রহমান সোহান, জহির আহমেদ বনি, ফাহাদ আহমেদ, নাজিম আহমেদ, মুসলেক আহমেদ, সাজু মিয়া, শিপার মিয়া, সাগর আহমদ।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code