শনিবার সিলেটের কয়েকটি এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের আওতাধীন ৩৩ কেভি বাস-২ এর বার্ষিক মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামী শনিবার (২৭ নভেম্বর) সিলেটের কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকে না।
ওইদিন টুকেরবাজার, বিমানবন্দর, পাঠানটুলা, আদমশাহ, দরগাশরীফ, টেক্সটাইল ও বিশ্ববিদ্যালয় ফিডারে সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক এ তথ্য জানিয়েছেন।
আরো যে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে, টুকেরবাজার, পীরপুর, তেমুখি, বলাউড়া, আউসা, শাহপুর, নোয়াপাড়া, টুকেরগাঁও, গৌরীপুর, গোপাল, বলাউড়া, ক্ষিত্তারগাঁও, ফতেহপুর, মোল্লারগাঁও, লামাকাজী, মাহতাবপুর, কুমারগাঁও, বিজিবি ক্যাম্প, পার্ক ভিউ আ/এ, করের পাড়া, পনিটুলা, নোয়াপাড়া, কালিবাড়ী রোড, গ্রীন সিটি, হাওলাদারপাড়া, ব্রাহ্মনশাসন, সতীশ চন্দ্র স্মরণী রোড, সৎ সঙ্গ বিহার, বিজিবি, কুমারগাঁও, বাসষ্ট্যান্ড, তেমুখী, কুমারগাঁও আ/এ, নাজিরেরগাঁও, মইয়ারচর, চাতল, টিলাগাঁও, বড়গুল, ডলিয়া , ইউরো বাংলা সিরামিকস্, পাঠানটুলা, সুরমা গেইট, বিজিবি ক্যাম্প, আনছার ক্যাম্প, তারাপুর, শ্রাবনী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আ/এ, মদিনা মার্কেট, বিশ্ববিদ্যালয় গেইট, ওসমানী মেডিক্যাল কলেজ, নার্সিং কলেজ ও হোস্টেল, নরসিংটিলা, এতিম স্কুল রোড, আখালিয়াঘাট, দুদক অফিস, সমাজ সেবা অধিদপ্তর, আলী বাহার চা বাগান, জাহাঙ্গীর নগর, পোড়াবাড়ী, ইসলামপুর, লাখাউরা, উত্তর বালুচর, বিজিবি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকা।
এছাড়া একই দিন আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন ইলেকট্রিক সাপ্লাই, রায় হুসেন গলি, বড় বাজার, দারুস সালাম মাদরাসা রোড, খাসদবির, মজুমদারি, চৌকিদেখি, সৈয়দ মুগনী, বাঁশ বাড়ি, বাদাম বাগিচা, লেচু বাগান, পীর মহল্লা (পূর্ব ও পশ্চিম), হাউজিং এস্টেট, জালালাবাদ আ/এ, আম্বরখানা, ঘূর্ণি আ/এ, দরগাহ মহল্লা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, পুরানলেন, জল্লারপাড়, স্টেডিয়াম মার্কেট, মিয়া ফাজিলচিস্ত, সুবিদবাজারম বনকলাপাড়া, শাহী ঈদগাহ, কাজিটুলা, মীরবক্সটুলা, লাক্কাতুরা বিভাগীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, লাক্কাতুরা, মালনি ছড়া, আবাদানি, বড়শালা, ক্যাডেট কলেজ, মংলীর পাড়, কাকুয়ার পাড়, লালবাগ, বিমানবন্দর, ছালেহপুর, ধুপাগুল, রঙ্গীটিলা, ছালিয়া, সালুটিকঘাটসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।
Related News
সিলেটে ৭০ পিস ইয়াবাসহ যুবক আটক
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শহরতলীর শাহপরান থানাধিন সুরমা বাইপাস সংলগ্ন সৈনিক ফুডRead More
সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র্যালী
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ১১ দলীয় ঐক্য সিলেট মহানগরের প্রধান সমন্বয়ক, জামায়াতের কেন্দ্রীয়Read More



Comments are Closed