Main Menu

দেশে করোনায় আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ২৮৪

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৫৮ জনে।

এদিকে একই সময়ে নতুন করে আরও ২৮৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৪ হাজার ৬৩৬ জন।

মঙ্গলবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (২২ নভেম্বর) আগের ২৪ ঘণ্টায় করোনায় দু’জন মারা যায়। অন্যদিকে করোনা শনাক্ত হয় ২৬৪ জনের দেহে।

এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৯ হাজার ৫৬৮ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৪৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩১৮ জন। এপর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ৮৫৫ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ২ জন পুরুষ, একজন নারী। ঢাকায় একজন এবং চট্টগ্রামে ২ জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed