ব্যাটারি রিক্সা ও ইজিবাইকের লাইসেন্সের দাবিতে সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: রিক্সা, ব্যাটারি রিক্সা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী অবিলম্বে ব্যাটারি রিক্সা ও ইজিবাইকের লাইসেন্স দেওয়া দাবি জানিয়ে বলেছেন, খোঁড়া যুক্তি দিয়ে যদি ব্যাটারি চালিত যান বন্ধ করা হয় তাহলে সিলেটসহ সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি ব্যাটারি রিক্সা ও ইজিবাইকের লাইসেন্সসহ ৫ দফা দাবিতে সিলেটে সংহতি সমাবেশে প্রধান বক্তা হিসেবে এই দাবি জানান।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও রিক্সা, ব্যাটারি রিক্সা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের উদ্যোগে রবিবার (২১ নভেম্বর) বিকেল ৩ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই সংহতি সমাবেশের আয়োজন করা হয়।
শ্রমিক ফ্রন্টের সিলেট জেলা যুগ্ম আহবায়ক ও রিক্সা, ব্যাটারি রিক্সা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের সিলেট মহানগরের নেতা প্রণব জ্যোতি পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন রিক্সা, ব্যাটারি রিক্সা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব ইমরান হাবিব রুমন, বাসদ সিলেট জেলা সমন্বয় আবু জাফর, জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলার সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট জেলা সভাপতি সুরমান আলী, বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমনয়ক ও ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা সভাপতি সিরাজ আহমেদ, সিপিবি সিলেট জেলার নেতা সাতী রহমান, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, বাসদ জেলা সদস্য জুবায়ের আহমেদ চৌধুরী সুমন।
রিক্সা, ব্যাটারি রিক্সা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইমরান হাবিব সুমন বলেন, সকল যানবাহন দুর্ঘটনা করলেও শুধু ব্যাটারি চালিত রিকশার উপর দুর্ঘটনার দায় দেওয়া অযৌক্তিক। প্রয়োজনে রিকশার ডিজাইন আধুনিকায়ন করে ব্যাটারি চালিত রিকশার লাইসেন্স দেওয়ার দাবি জানান তিনি।
সংহতি সমাবেশে সিলেট মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে সহস্রাধিক রিকশা চালকরা মিছিল করে শহিদ মিনারে আসেন।
সংহতি সমাবেশ পরিচালনা করেন সংগ্রাম পরিষদের সংগঠক মঞ্জু আহমেদ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed