Main Menu

ইবি ডিবেটিং সোসাটির দায়িত্বে নোমান-নীলা

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডিবেটিং সোসাইটির আহŸায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম ১৫ সদস্যের এ কমিটির অনুমোদন দেন।

জানা গেছে, আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নোমান ইবনে বাশারকে আহবায়ক এবং ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস নীলাকে সদস্য সচিব করে ১৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আব্দুল্লাহ আল মোনায়েম, রাফসান বুলবুল, সরকার মাসুম, ইরফান মাহমুদ রানা, আবু হুরাইরা, শাহাব উদ্দীন ওয়াসিম, তাহমিনা খন্দকার, মাসুম সরকার, তারেকুল ইসলাম, জান্নাতী ইসলাম, আবু জায়েদ রায়হান, সুরাইয়া ইয়াসমিন ও নওরিন নুসরাত।

উল্লেখ্য, আন্তঃবিভাগ ও আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা পরিচালনার জন্য আহবায়ক কমিটি গঠনে গত ১২ অক্টোবর সভা অনুষ্ঠিত হয়। সভায় ইবি ডিবেটিং সোসাইটির মডারেটর প্রফেসর ড. মামুনুর রহমানের সভাপতিত্বে প্রফেসর ড. রেবা মন্ডল ও প্রফেসর ড. দেবাশীষ শর্মা উপস্থিত ছিলেন। উক্ত সভায় এ আহবায়ক কমিটির জন্য সুপারিশ করা হয়।

Share





Related News

Comments are Closed