উপশহরে খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটর নগরীর উপশহরের আই ব্লকের খেলার মাঠে আয়োজিত মেলা দ্রুত বন্ধ করার পাশাপাশি মেলার সময় যাতে আর বর্ধিত করা না হয় সেজন্য প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়েছে। এরপরে যদি মেলার সময় বর্ধিত করা হয় তাহলে আরও কঠোর আন্দোলনে হুশিয়ারি দেন তারা।
শনিবার (২০ নভেম্বর) সকালে উপশহরের সর্বস্তরের খেলোয়াড়বৃন্দ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত মানববন্ধনে এমন হুশিয়ারি দেন বক্তারা।
বক্তারা বলেন, উপশহরের একমাত্র খেলার মাঠটিতে মেলার আয়োজন করা হয়েছে। এতে আমরা হতবাক। মাঠের পরিবেশও নষ্ট করা হয়েছে। সেই সাথে খোঁড়াখুঁড়ি করে মাঠটি খেলাধুলার অনুপযুক্ত করে ফেলা হয়েছে। যে মাঠটিতে নিয়মিত খেলাধুলা, হাঁটা, শরীর চর্চার জন্য সব পর্যায়ের শিশু-কিশোরসহ এলাকার জনসাধারণ ব্যবহার করতেন। সেই মাঠটিতে এ ধরনের মেলা আয়োজনের কারণে খেলাধুলা, বেড়ানো বন্ধ হয়ে গেছে। ফলে এলাকার শিশু-কিশোরসহ খেলোয়ারড়বৃন্দ খুবই হতাশ। সেই সাথে মেলার কারণে এলাকাবাসীসহ পথচারীরা নানা সমস্যায় ভুগছেন।
বক্তারা আরও বলেন, অতীতে এই মাঠে মেলা না করার জন্য আমরা আন্দোলন করে কোন লাভ হয়নি বরং আমাদের স্থানীয় কাউন্সিলরসহ অনেককেই মামলা দিয়ে হয়রানি করা হয়। এই মাঠে অনুষ্ঠিত মেলার সময় আর যাতে না বাড়ানো হয় এবং ভবিষৎতে খেলার মাঠে মেলার আয়োজন না করার জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনসহ প্রশাসনের প্রতি আহবান জানান বক্তারা।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed