তালতলীতে চীনা নাগরিকদের সংঘর্ষ, আহত ৩
তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চীনা নাগরিকদের দু’দফা সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে সাংহাই-৪ আবাসিক এলাকায়।
তালতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কথা বলার জন্য দরজায় নক করেন হাং চাং হুয়া। এসময় কাজে বিরক্ত করার জন্য লংএনজিং ও চিং চাং গান এ দু’জন মিলে রাতে হাং চাং হুয়াকে মারধর করে। এ ঘটনার রেশ ধরে শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে সাংহাই-৪ আবাসিক এলাকার সড়কে আরো চিনা নাগরিক নিয়ে ঐ দুজনের উপর হামলা করে এতে ৩ জন আহত হয়।
আহত হাং চাং হুয়া(৩০)কে প্রাথমিক চিকিৎসা শেষে তার কর্মস্থলে নিয়ে আসা হয়েছে। এবং বাকি লংএনজিং (৩৩) ও চিং চাং গান(৩৫)কে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তালতলী থানার এসআই রফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে ফিরে এসে তাপ বিদ্যুৎ প্রকল্পের সাংহাইয়ের উদ্ধৃতি দিয়ে বলেন, সাংহাই থেকে জানানো হয়েছে তাদের উর্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে পরবর্তী ব্যাবস্থা গ্রহন করবে। এ বিষয়ে কোন মামলা বা জিডি না হওয়ায় পুলিশ কোন আইনি পদক্ষেপ নিতে পারছে না।
Related News
ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পানিতে ডুবে একই বাড়ির ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছেRead More
ভোলায় বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলায় পৃথক ঘটনায় বোরহানউদ্দিন ও দৌলতখানে তিনজনের মৃত্যু হয়েছে। বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট বাবাকেRead More



Comments are Closed