Main Menu

খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোলাপগঞ্জে দোয়া মাহফিল

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) দুপুরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে উপজেলার ঢাকা দক্ষিণ বাজারে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।

Manual8 Ad Code

দোয়া ও মিলাদ মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনাসভায় ফয়সল আহমদ চৌধুরী বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া একজন বায়োজ্যেষ্ঠ মানুষ। শারীরিক নানা জটিলতায় তিনি বর্তমানে জীবন-মরণের সন্ধিক্ষণে। এ মুহুর্তে তার উন্নত চিকিৎসার খুবই প্রয়োজন। কিন্তু বার বার খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার সুযোগ প্রদানের জন্য সরকারের কাছে অনুরোধ জানানোর পরও প্রতিহিংসাপরায়ণ ফ্যাসিস্ট এ সরকার খালেদা জিয়াকে তিলে তিলে মারার চেষ্টা করছে। যার জন্য বিদেশ গিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না।

Manual2 Ad Code

এছাড়াও সারাদেশে চরম অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। হু হু করছে বাড়ছে নিত্যপণ্যসহ সব কিছুর দাম। এ অবস্থায় সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে অগণতান্ত্রিক এ সরকারকে ক্ষমতা থেকে সরাতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

Manual5 Ad Code

অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন মান্নার পরিচালনায় বিশেষ অতিথি ও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান উতু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন, শাহাজাহান আহমদ, আবুল কালাম খোকন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কামাল আহমদ, আব্দুল আজিজ মুন্না, উপজেলা যুবদলের সদস্য জিয়াউদ্দিন, মিজানুর রহমান, সালাই আহমদ, মহসিন ইসলাম, উপজেলা যুবদল নেতা তানুর আহমদ, ঢাকা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালমান আহমদ, ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ার হোসেন, সিলেট মহানগর ছাত্রদলের সহ বৃত্তি ও ছাত্র কল্যান সম্পাদক শাহারিয়ার মতিন অভি, ঢাকা দক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক এমরান আহমদ, মান্না আহমদ, সদস্য ফাহিম আহমদ, ছাত্রনেতা কামরান আহমদ, সানি আহমদ, প্রজন্ম ৭১ এর যুগ্ম আহবায়ক নিশান আহমদ প্রমুখ।

আলোচনা সভা শেষে বিশেষ মুনাজাত করেন মাওলানা জাকারিয়া আহমদ। মুনাজাতকালে খালেদা জিয়ার দীর্ঘায়ূ ও দ্রুত সুস্থতা কামনা করা হয়।

 

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code