সিলেটে পুলিশী অভিযানে ১০ জুয়াড়ী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে সিলেট এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা-বাগানের চাপাতল সুমনের বাড়ি থেকে জুয়া খেলারত এই ১০ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- ফয়জুউদ্দিন (৫৫), মো. দিনার আহমদ (হৃদয়) (৩৫), মো. মাসুম আহমদ (৩০), মো. লিটন আহমদ (৩৮), মো. ফয়জুর রহমান (৪১), মো. রুমন আহমদ (২৬), মো. সুমন মিয়া (২২), মো. মোস্তফা (৪৫), মনু মিয়া (৪৫) ও মো. সোলেমান (৩৯)।
অভিযানে নেতৃত্ব দেন মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান ও পুলিশ পরিদর্শক অলক কুমার দত্ত। সঙ্গে ছিলেন এসআই মো. আক্তারুজ্জামান পাঠান, এসআই মো. আতিকুর রহমান, এএসআই মো. আশরাফ আলী, এএসআই প্রদীপ কুমার সিংহ, কনস্টেবল মো. হেলিম ও জীবন মিয়া।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed