Main Menu

রাজনগরে যুবককে কুপিয়ে হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে পূর্বশত্রুতার জের ধরে আব্দুল মালেক (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার উত্তরভাগ ইউনিয়নের নিজগাঁও গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।

আব্দুল মালেক উপজেলার উত্তরভাগ গ্রামের আব্দুল করিমের ছেলে।

জানা গেছে, মালেককে একা পেয়ে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। অধিক রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তাকে রক্ষা করার জন্য তাজুল নামে এক যুবক এগিয়ে এলে তার উপরও হামলা চালায় সন্ত্রাসীরা। এতে তিনিও আহত হন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

রাজনগর থানার ওসি নজরুল ইসলাম বলেন, পূর্বশত্রুতার জের ধরে ঘটনাটি ঘটেছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। আমরা জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছি।

Share





Related News

Comments are Closed