সিলেট মহানগর বিএনপির লিফলেট বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে ও সিন্ডিকেটের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে নগরীতে লিফলেট বিতরণ করেছে সিলেট মহানগর বিএনপি।
বুধবার সিলেট মহানগর বিএনপির আহবায়ক ও সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে সাধারণ মানুষ কর্মসূচিতে একাত্মতা পোষণ করে। কর্মসূচি শেষে মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মিফতা সিদ্দিকীর সঞ্চালনায় আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতিতে জনজীবন আজ বিপর্যস্ত। বিএনপি জনমানুষের দল। দারিদ্র্যের কষাঘাতে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে আমাদের গণআন্দোলন গড়ে তুলতে হবে। সরকারের মদদপুষ্ট বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দিতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলার বিকল্প নেই।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক এমপি শাম্মি আক্তার, যুগ্ম আহবায়ক ফরহাদ চৌধুরী শামীম, এডভোকেট হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মিসবাহ উদ্দিন, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ইমদাদ হোসেন চৌধুরী, এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, নজীবুর রহমান নজীব, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, আহবায়ক কমিটির সদস্য বাবু নিহার রন্জন দে, এডভোকেট আতিকুর রহমান সাবু, মুর্শেদ আহমদ মুকুল, আক্তার রশিদ চৌধুরী, আফজাল উদ্দিন, শামীম মজুমদার, মাহবুব চৌধুরী, সৈয়দ শাফেক মাহবুব, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মীর্জা সম্রাট, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর বিএনপি নেতা মোঃ আসাদুল হক আসাদ, কলচেস্টার বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুকিত জামি, মহানগর ছাত্রদলের সহ- সভাপতি আব্দুল হাসিব, জেলা ছাত্রদলের সহ- সভাপতি মাসরুর রাসেলসহ মহানগরের ২৭ টি ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। বিজ্ঞপ্তি
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed