কুলাউড়ায় ব্রিজের রেলিং থেকে যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সুমন বিশ্বাস (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের মিটুপুর গ্রামের একটি ব্রিজের রেলিং থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তিনি একই ইউনিয়নের বেগমানপুর গ্রামের নিলাময় বিশ্বাসের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, পারিবারিক কলহের কারণে সুমন আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত কারণ জানা যাবে।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed