Main Menu

ছাতকে জামানত হারালেন ১৯ চেয়ারম্যান প্রার্থী

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় ২য় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে জামানত হারিয়েছেন ১৯ চেয়ারম্যান পদপ্রার্থী। মোট কাস্টিং ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

জামানত হারানো প্রার্থীরা হলেন- জাউয়াবাজার ইউনিয়নের রেজা মিয়া তালুকদার, আসাদুর রহমান, আল-আমিন, আসাদুল হক মঞ্জু, লায়েক আহমদ ও সুয়েব আহমদ রাজন।

খুরমা (উত্তর) ইউপিতে এডভোকেট মনির উদ্দিন, ছাতক সদর ইউপিতে আসাদ আহমদ টিটু, ছৈলা আফজালাবাদ ইউপিতে আব্দুল খালিক, মিজানুর রহমান মানিক ও হাফিজুর রহমান।

দেলারবাজার ইউপিতে আব্দুল ছালিক মিলন তালূকদার, চরমহল্লা ইউপিতে ছোরাব আলী, জালাল উদ্দিন, জসিম তালুকদার ও তাজুদ আলী।

খুরমা (দক্ষিণ) ইউপিতে গোলাম আজম তালুকদার এবং কালারুকা ইউপিতে শেখ সেলিম আরাফাত মিয়া।

উপজেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা ফয়েজুর রহমান বলেন, অংশগ্রহণকারী ৫১ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মোট কাস্টিং ভোটের এক ভাগ ভোট না পাওয়ায় নিয়ম অনুযায়ী ১৯ জনের জামানত বাজেয়াপ্ত করবে নির্বাচন কমিশন।

Share





Related News

Comments are Closed