বিশ্বনাথে যুবককে কুপিয়ে খুন করল দুর্বৃত্তরা
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে মো. এনামুল হক (৩৫) নামে এক যুবককে রাতের আধারে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
তিনি উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের মো. ইসাক আলীর ছেলে।
বুধবার (১৭ নভেম্বর) সকালে তার নিজ বাড়ির সামনের সড়কে রক্তাক্ত ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিশ্বনাথ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, রাতের যেকোনো সময় তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। তবে, কে বা কারা- এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ।
এনামের ছোট ভাই নাজমুল হক জানান, পেশায় গাড়ি চালক এনাম দীর্ঘদিন ধরে কর্মহীন হয়ে বাড়িতে বসবাস করছিলেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাতে আর ঘরে ফিরেননি তিনি।
পরে আজ বুধবার ভোরে বাড়ির রাস্তায় তার ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়।
সরেজমিন গিয়ে দেখা যায়, বাড়ি থেকে ১শ গজের মধ্যে মূল সড়কে পড়েছিল এনামের রক্তাক্ত লাশ। ঘাতকের অস্ত্রের আঘাতে বিকৃত মুখ ও কপাল।
এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
Related News
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More



Comments are Closed