Main Menu

তিন ব্যাংক কর্মকর্তার ৩১ বছরের সাজা

বৈশাখী নিউজ ডেস্ক: অর্থ আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের তিন কর্মকর্তাকে ৩১ বছরের কারাদণ্ড এবং প্রত্যেককে ২৫ লাখ করে মোট ৭৫ লাখ টাকার অর্থদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৫ নভেম্বর) নোয়াখালীর স্পেশাল জজ (জেলা জজ) আদালত এ রায় দেন।

ঘটনার বিবরণে জানা যায়, সোনালী ব্যাংকের ফেনীর সোনাগাজী শাখার ম্যানেজার মো. রহিম উল্যাহ খন্দকার, দ্বিতীয় কর্মকর্তা (সেকেন্ড ম্যান) মো. আবুল কালাম ও সহকারী অফিসার মো. মিজানুর রহমান ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ২০১১ সালের ২ অক্টোবর থেকে ২০১২ সালের ১৩ আগস্ট পর্যন্ত দলিলের কাজে ব্যবহৃত ১৬৬টি পে-অর্ডারের ১৯ লাখ ৩৬ হাজার ১৬৫ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।

এটি দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

২০১৪ সালের ৮ সেপ্টেম্বর সোনাগাজী থানায় এ বিষয়ে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন দুদক উপপরিচালক মো. মশিউর রহমান।

Share





Related News

Comments are Closed