Main Menu

বিশ্বনাথে অগ্নিকান্ডে দোকান ঘর পুড়ে ছাই

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে অগ্নিকান্ডে একটি দোকানকোঠার মালপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন এলাকাবাসী।

সোমবার (১৫ নভেম্বর) ভোর ৬টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ শেখের গাঁও গ্রামের রাস্তারমুখে ইসলাম মার্কেটের এল কে ভেরাইটিজ ষ্টোর নামে কাওছার আহমদের দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

দোকানের মালিক কাওছার আহমদ জানান, প্রতিদিনের মত আমি রোববার দিবাগত রাত প্রায় ৪টার দিকে দোকান বন্ধ করে বাড়ীতে চলে যাই। সকাল ৬টার দিকে মার্কেটের উপরে যারা ভাড়াটিয়া তারা আমার মোবাইল ফোনে বলেন, দোকানে আগুন লেগেছে।

তারা আগুন নেভানোর চেষ্টা করেন। তাৎক্ষনিক আমি দোকানে আসি, এসে দেখি ততক্ষণে আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে।

আমার ধারনা রাতের আধারে কে বা কারা আগুন দিয়েছে। এতে আমার প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। তিনি আরো বলেন দোকানটাই ছিল আমার একমাত্র সম্বল।

স্থানীয় এলাকার কয়েকজন জানান তারা খবর পেয়ে এখানে এসেছেন। কি কারনে আগুন লেগেছে তা তাদের জানা নেই। তবে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক।

এ ঘটনায় বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানার এস আই অলক দাশ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুন লাগার কোনো সূত্রপাত পাইনি। দোকানের মালিক কারো নামও বলেনি। আভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ইউপি সদস্য গোলাম হোসেন বলেন, আগুনে ওই দালানকোঠার মালপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

Share





Related News

Comments are Closed