তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন দুর্বিষহ : সিলেট বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেছেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে এমনিতেই মানুষের নুন আনতে পানতা ফুরায় অবস্থা। করোনা মহামারীর কারণে অনেক মানুষ কাজ হারিয়ে বেকার হয়েছে। প্রতিদিনই নিত্য পণ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। দেশের সর্বত্র এমন হাহাকারের মধ্যে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি করে গণপরিবহনের ভাড়া বাড়িয়ে নতুন সংকট তৈরী করেছে সরকার।
তিনি বলেন, গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রভাব সকল সেক্টরে পড়তে শুরু করেছে। আবার বাড়ছে নিত্যপণ্যের মূল্য। শুধু লুটপাট করতেই পরিকল্পিতভাবে জ্বালানী তেল ও এলপি গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে। সরকারের পৃষ্টপোষক পরিবহন শ্রমিক নেতাদের খুশী করতে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই।
তিনি আরও বলেন, জনকল্যানের পরিবর্তে সরকার জনদুর্ভোগ সৃষ্টিতে ব্যস্ত রয়েছে। এভাবে কোন দেশ চলতে পারে না। ফ্যাসিবাদী সরকারের পতন নিশ্চিত করে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জনতার মুক্তি নেই। এজন্য জাতীয়তাবাদী শক্তিকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে।
শুক্রবার বিকেলে নগরীর রেজিষ্টারী মাঠে বিএনপি কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, আহ্বায়ক কমিটির সদস্য মঈনুল হক চৌধুরী চেয়ারম্যান ও আব্দুল মান্নান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এ.কে.এম তারেক কালাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতাকাব্বির চৌধুরী সাকি ও যুগ্ম সম্পাদক জাবেদুর রহমান জাবেদ।
ছাত্রদল নেতা জালাল উদ্দিনের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত সমাবেশে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, ফখরুল ইসলাম ফারুক, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, শামীম আহমদ, জেলা বিএনপি নেতা শহীদ আহমদ চেয়ারম্যান, মঈনুল হক, নিজাম উদ্দিন জায়গীরদার, আল মামুন খান, জাকির হোসেন, এডভোকেট আহমদ রেজা, আব্দুল মালেক, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, বিএনপি নেতা আব্দুল লতিফ খান, শাহ মাহমুদ আলী, এনামুল হক মাক্কু,, শফিকুর রহমান টুটুল, কামরুজ্জামান দীপু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুক এলাহী, জেলা মৎস্যজীবী দলের ১ম যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন, জৈন্তাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান প্রমূখ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed