চিলাহাটি-হলদিবাড়ী রেলপথে দ্রুত ট্রেন চালু হবে : রেলপথ মন্ত্রী
মো: রিমন চৌধুরী, নীরফামারী প্রতিনিধি: বাংলাদেশ ও ভারতের রেল বিভাগ প্রস্তুত আছে। বর্তমানে দুই দেশের মধ্যে ট্যুরিস্ট ভিসা ছাড়া অন্যান্য ভিসা দেওয়া বন্ধ রয়েছে। দুই দেশের মধ্যে শতভাগ ভিসা দেওয়ার কাজ শুরু হলে দ্রুত চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ দিয়ে যাত্রীবাহী মিতালী এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু করবে।
বৃহষ্পতিবার (১১ নভেম্বর) রাত ১১ টায় ডোমার রেল স্টেশনের যাত্রী সুবিধা বৃদ্ধির লক্ষ্যে স্টেশন আধুনিকায়ন কাজের উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রেলপথ মন্ত্রী এ্যাড: নুরুল ইসলাম সুজন এমপি।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ২য় রেলসেতুর কাজ সম্পন্ন হলে ট্রেন আর ক্রসিং করতে হবে না। দুই দিক দিয়ে ট্রেন চলাচল করবে। আর সকল মিটারগেজ লাইন ব্রডগেজ লাইনে রুপান্তর করা হবে।
মন্ত্রী বলেন, ট্রেনে মানুষ যাতায়াত করলে বিএনপি’র বাস ব্যবসায়ীদের ব্যবসা ভালো চলবে না। তাই তারা বিএনপি ক্ষমতায় থাকাকালে রেল বিভাগকে ধ্বংস করে দিয়েছে। আওয়ামীলীগ সেই মরা রেল বিভাগকে আবারো সতেজ করেছে। দেশের সকল রেল স্টেশনকে আধুনিকায়ন করার কাজ শুর হয়েছে। অচিরেই রেল বিভাগেই হবে চলাচলের সবচেয়ে বড় মাধ্যম।
এসময় বিশেষ অতিথি হিসেবে রেলপথ মন্ত্রনালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডিএন মজুমদার উপস্থিত ছিলেন।
এছাড়াও সাবেক মন্ত্রী নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ, নীলফামারী সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারন সম্পাদক সাঈদ মাহমুদ, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল আলম বাবুল, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ময়নুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed