তালতলীতে বনের গাছ পাচারকালে ট্রলার আটক
তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার পর্যটন এলাকা শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের পাড়ের সংরক্ষিত বনের গাছ পাঁচারের সময় সচেতন মহলের সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে ১টি জেলে ট্রলার ও গাছকাটার বড় করাত আটক করেছে বনবিভাগ।
স্থানীয় সচেতন মহল জানান, উপজেলার সম্ভাবনাময় পর্যটন এলাকা শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের পাড়ের সংরক্ষিত বনের গাছ স্থানীয় জনপ্রতিনিধি ও কতিপয় বন বিভাগের বনপ্রহরীদের যোগসাজসে প্রায় প্রতিদিন রাতেই পাঁচার হচ্ছে। শুক্রবার ভোর রাতে এমনি গাছ পাঁচার কালে সচেতন মহলের অভিযোগে বনপ্রহরী আসলে ট্রলার ও গাছ কাটার করাত ফেলে রেখে পাঁচারকারীরা পালিয়ে যায়। পরে আটককৃত ট্রলার ও করাত পাঁচারকারীদের কাছে ফেরত দেয়ার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজী মোবাইল ফোনে স্থানীয় বিট কর্মকর্তার কাছে সুপারিশ করেন।
আটককৃত ট্রলার ও করাত পাঁচারকারীদের কাছে ফেরত দেয়ার সুপারিশের ব্যাপারে নিশানবাড়ীয়া ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজীর কাছে জিজ্ঞাস করলে তিনি মোবাইল ফোনে জানান, বনের গাছ পাঁচারের ব্যাপারে আমি কিছু জানিনা। তবে ট্রলার আটক করায় আমার কাছে কিছু লোক আসায় আমি বিট অফিসারের কাছে সুপারিশ করেছি। এরকম সুপারিশ জনপ্রতিনিধিরা করতেই পারে। তবে জেলে ট্রলারটি কার এব্যাপারে তিনি মুখ খুলেননি।
নলবুনিয়া বিট কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন জানান, পর্যটন এলাকা শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের পাড়ের সংরক্ষিত বনের গাছ ট্রলারে উঠাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাতেই ট্রলার ও করাত আটক করা হয়েছে। তবে বন বিভাগের লোকজনের উপস্থিতি টের পেয়ে পাঁচারকারীরা পালিয়ে যায়।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed